Portal Logo
শনিবার
০৭ ফেব্রুয়ারি, ২০২৬

মধুপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময়

স্টাফ রিপোর্টার:: জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সেনাবাহিনীর সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মধুপুর প্রেসক্লাবের হল রুমে এ মতবিনিময় সভায় টাঙ্গাইল জেলার নির্বাচন বিষয়ে আলোচনা করেন সেনাবাহিনীর জেলা নির্বাচনী সমন্বয়ক মেজর ইউসুফ। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন মধুপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎ নোমান, প্রগতির আলো সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আঃ আজিজ প্রমূখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল হামিদ (আমার সংবাদ), মোঃ আনছার আলী (সমকাল), মেজবাহ উদ্দিন (আলোর দিগন্ত), এসএম শহীদ (যুগান্তর), লিটন সরকার (কালবেলা), নাজিবুল বাশার (প্রতিদিনের বাংলাদেশ), জাহিদুল কবির জুয়েল (ভোরের আকাশ), নাজমুল হক (আমার বার্তা), আব্দুল মোমেন (বাংলাদেশের আলো), আব্দুল জলিল (খবরপত্র), আফাজ উদ্দিন সুমন ( জনতার খবর) আবু সাঈদ আশ্রয় প্রতিদিন, সহ অন্যান্য গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় মেজর ইউসুফ বলেন, ১২ তারিখ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা ও নিরাপত্তা ব্যবস্থার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এ জন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা চান। তিনি বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্ন্নে ভোট কেন্দ্রে যেতে পারে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ, বিজিবি, সেনা টহল, আনসার ও র‌্যাবসহ বিভিন্ন বাহিনী মাঠে কাজ করছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়ার সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনী যথাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

মূল পৃষ্ঠায় যান