Portal Logo
শনিবার
২৫ জুলাই, ২০২৬

কুড়ালিয়া ইউনিয়নে ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার::  মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের কুড়ালিয়া গ্রামের  অনিকা (১৭) নামে  এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত অনিকা সজীব আহমেদ এর স্ত্রী । শনিবার(২৫ জুলাই)  বিকেল  ৩টার দিকে  নিজ ঘরে ধর্নার সাথে ওড়না পেচিয়ে  গলায় ফাঁস দেওয়া অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে। পরে স্বজনরা মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে  মৃত বলে ঘোষণা করেন।পারিবারিক সূত্রে জানা যায়, স্বামীর সঙ্গে কলহের জেরে অনিকা বাবার বাড়িতে অবস্থান করছিলেন। শুক্রবার তাকে স্বামীর বাড়ীতে নিয়ে আসে গৃহবধূ অনিকার পিতা। জানা যায় বাড়ীর লোকজন যখন বাহিরে কাজে ব্যাস্ত সে সময় অনিকা  ফাঁস দেয়ার ঘটনা ঘটায়। নিহত অনিকা  ফুলবাড়িয়ার  তালতলী গ্রামের আন্নাস আলীর মেয়ে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।তদন্ত কারী এস আই কামরুল ইসলাম জানান লাশ উদ্ধার করে মধুপুর থানায় আনা হয়েছে।  আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মূল পৃষ্ঠায় যান