Portal Logo
রবিবার
০২ আগস্ট, ২০২৬

মধুপুরে পাগলা কুকুরের আক্রমণে আহত ৩, আতঙ্কে এলাকাবাসী

স্টাফ রিপোর্টার:: মধুপুর পৌরশহরের ৮ নম্বর ওয়ার্ডের আকাশী ফুলবাড়ী (উত্তরপাড়া) এলাকায় পাগলা কুকুরের আকস্মিক আক্রমণে তিনজন আহত হয়েছেন। একই সঙ্গে কুকুরটির আক্রমণে কয়েকটি গৃহপালিত ছাগলও আহত হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে শিশু, নারী ও বয়স্কদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে একটি পাগলা কুকুর হঠাৎ পথচারী ও গৃহপালিত প্রাণীর ওপর অতর্কিত হামলা চালায়। এতে ফুলবাড়ী (উত্তরপাড়া) গ্রামের লাল চাঁন মিয়া (৭০), ইব্রাহিমের স্ত্রী (৬০) এবং আটগাছা গ্রামের আরও একজন ব্যক্তি আহত হন। এছাড়া কুকুরটির আক্রমণে তিন থেকে চারটি ছাগলও আহত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং জলাতঙ্ক প্রতিরোধে প্রয়োজনীয় ভ্যাকসিন ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।ঘটনার পর থেকেই এলাকায় চরম উদ্বেগ বিরাজ করছে। অভিভাবকরা সন্তানদের স্কুল, মাদ্রাসা ও কলেজে পাঠাতে শঙ্কা প্রকাশ করছেন। অনেকেই প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না। স্থানীয়দের আশঙ্কা, কুকুরটি এখনও ধরা না পড়ায় যে কোনো সময় আবারও মানুষের বা গৃহপালিত প্রাণীর ওপর হামলা চালাতে পারে।এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত পাগলা কুকুরটিকে শনাক্ত করে আটক বা নিয়ন্ত্রণে আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি পৌর কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের সমন্বিত উদ্যোগে ভবঘুরে ও জলাতঙ্কে আক্রান্ত কুকুর নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।স্থানীয়দের মতে, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ এখন সময়ের দাবি।এ বিষয়ে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ সাইফুল ইসলাম  বলেন, "পাগলা কুকুরের কামড়ে আহত ব্যক্তিদের প্রয়োজনীয় ভ্যাকসিনের ব্যবস্থা করতে পৌরসভার পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে কুকুরটি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় করণীয় বিষয়ে আলোচনা করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব বিভাগের সমন্বয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"এদিকে এলাকাবাসী দ্রুত কুকুরটিকে নিয়ন্ত্রণে এনে জনমনে বিরাজমান আতঙ্ক দূর করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

মূল পৃষ্ঠায় যান