Portal Logo
শুক্রবার
০৭ আগস্ট, ২০২৬

দীর্ঘদিনেও সংস্কারের উদ্যোগ নেই, চরম দুর্ভোগে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর বলাইদপাড়া এলাকার গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই সড়কজুড়ে সৃষ্টি হয় কাদা ও জলাবদ্ধতা। ফলে এলাকাবাসীর নিত্যদিনের চলাচল হয়ে উঠেছে অত্যন্ত দুর্বিষহ।স্থানীয় সূত্রে জানা যায়, দেশের অধিকাংশ গ্রামীণ সড়ক ইতোমধ্যে উন্নয়নের আওতায় এলেও পিরোজপুর বলাইদপাড়া এলাকার এই সড়কটি এখনও কাঁচা ও চলাচলের অনুপযোগী অবস্থায় রয়েছে। বৃষ্টির সময় সড়কের বিভিন্ন স্থানে হাঁটুসমান কাদা জমে থাকায় পথচারী, মোটরসাইকেল আরোহী এবং অন্যান্য যানবাহন চলাচলে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, নারী, শিশু, বয়স্ক ব্যক্তি এবং কর্মজীবী মানুষ। প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার, চিকিৎসাকেন্দ্র ও বিভিন্ন কর্মস্থলে যাতায়াত করতে গিয়ে সীমাহীন ভোগান্তির শিকার হতে হচ্ছে তাদের। জরুরি প্রয়োজনে রোগী পরিবহন করাও অনেক সময় কঠিন হয়ে পড়ে। এলাকাবাসীর ভাষ্য, সড়কটি শুধু একটি যোগাযোগ পথ নয়; এটি এলাকার মানুষের জীবন-জীবিকা, শিক্ষা, চিকিৎসা ও কৃষিপণ্য পরিবহনের অন্যতম প্রধান মাধ্যম। দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি।স্থানীয়দের দাবি, দ্রুত সড়কটি সংস্কার বা পাকাকরণের উদ্যোগ গ্রহণ করা হলে কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে এবং এলাকার সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে। এ বিষয়ে সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, কুড়াগাছা ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসন ও সড়ক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের প্রত্যাশা, দ্রুত সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দীর্ঘদিনের এই জনদুর্ভোগের অবসান ঘটানো হবে।

মূল পৃষ্ঠায় যান