Portal Logo
শুক্রবার
০৭ আগস্ট, ২০২৬

ব্যাটারিচালিত অটোরিকশার দখলে: মধুপুরে নিত্যদিনের সঙ্গী তীব্র যানজট

স্টাফ রিপোর্টার:: মধুপুর পৌর শহরে দিন দিন ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় শহরের প্রধান সড়কগুলোতে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট ও বিশৃঙ্খলা। বিশেষ করে সকাল, দুপুর ও বিকেলের ব্যস্ত সময়ে শহরের গুরুত্বপূর্ণ মোড় ও বাজার এলাকায় যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়ছেন পথচারী, শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ যাত্রীরা।স্থানীয়দের অভিযোগ, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত অটোরিকশা চলাচল, নির্দিষ্ট স্ট্যান্ডের অভাব, যেখানে-সেখানে যাত্রী ওঠানামা এবং ট্রাফিক নিয়ম না মানার কারণে প্রতিদিনই যানজটের সৃষ্টি হচ্ছে। শহরের আনারস চত্বর, বাসস্ট্যান্ড, নতুন বাজার, হাসপাতাল মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ সমস্যা সবচেয়ে প্রকট। ব্যবসায়ীরা জানান, দীর্ঘ যানজটের কারণে অনেক সময় ক্রেতারা বাজারে আসতে অনীহা প্রকাশ করেন। অন্যদিকে শিক্ষার্থী ও রোগীবাহী যানবাহনও সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় ভোগান্তি বাড়ছে। পথচারীদের অভিযোগ, ফুটপাত না থাকায় অটোরিকশার ভিড়ের মধ্যে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। অনেক চালক ট্রাফিক আইন অমান্য করে উল্টো পথে চলাচল ও সড়কের মাঝখানে যাত্রী ওঠানামা করায় দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। সচেতন নাগরিকরা মনে করেন, অটোরিকশা চলাচলের জন্য নির্দিষ্ট রুট ও স্ট্যান্ড নির্ধারণ, যানবাহনের সংখ্যা নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হলে এ সমস্যা অনেকাংশে কমে আসবে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট প্রশাসন, পৌর কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, পরিকল্পিত ট্রাফিক ব্যবস্থাপনা ও কার্যকর নজরদারির মাধ্যমে মধুপুর শহরের যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক, যাতে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত হয়।

মূল পৃষ্ঠায় যান