স্বপ্ন জয়ের অদম্য সাহস: মধুপুরে তারুণ্যের সমারোহে যুব ম্যারাথন
স্টাফ রিপোর্টার:: মধুপুর উপজেলার বাসস্ট্যান্ডের ত্রি-মোহনার আনারস চত্ত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ, মধুপুর উপজেলা শাখার আয়োজনে বর্ণিল যুব ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।দৌড়াবে যুব, জাগবে দেশ _ সুন্দর হবে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে নিয়ে (১৪ আগস্ট) রোজ শুক্রবার সকাল ৮.৩০ মিনিটে মধুপুর বাসস্ট্যান্ড থেকে যুব ম্যারাথন শুরু হয়। মধুপুর উপজেলা যুব বিভাগের সভাপতি ও জেলা যুব বিভাগের অফিস সম্পাদক সাইফুল্লাহ বিন মানসুরের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোল্লা মামুন আজাদের সঞ্চালনায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন টাঙ্গাইল জেলা যুব বিভাগের সভাপতি মাওলানা বোরহানুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা যুব বিভাগের সেক্রেটারি মো. সুরুজ্জামান। উক্ত আয়োজনে মধুপুর উপজেলা যুব বিভাগের অফিস সম্পাদক ওবায়দুল্লাহ অভি সুললিত কন্ঠে কোরআন তেলওয়াত করেন। তরুণদের শিক্ষা, কর্মসংস্থান ও সুস্বাস্থ্যের অধিকার তুলে ধরা ও অধিকার রক্ষায় প্রতিবছর ১২ আগস্ট পালিত হয় আন্তর্জাতিক যুব দিবস। মধুপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে পৌরসভার মালাউড়ি হয়ে জামালপুর রোড প্রদক্ষিণ করে মধুপুর সরকারি কলেজের সম্মুখে গিয়ে শেষ হয়। উক্ত আয়োজনে শত শত যুবক দৌড়িয়ে যুব দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করেন পাশাপাশি মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতার বার্তা ছড়িয়ে দেয়। শত যুবকের কলতানি ও নারায়েতকবির স্লোগানে আশপাশের পরিবেশ মুখরিত হয়ে উঠে। যুবকদের যুব ম্যারাথনকে উৎসাহ প্রদানের জন্য রাস্তার উভয় পাশে হাজারে দর্শক হাত নেড়ে ও করো তালির মাধ্যমে শুভেচ্ছা ও উৎসাহ প্রদান করেন।ম্যারাথন পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে টাঙ্গাইল জেলা যুব বিভাগের সভাপতি মাওলানা বোরহানুল ইসলাম মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান দেয়। তিনি বলেন, সুস্থ ও সুন্দর সংস্কৃতি চর্চার মাদ্যমে আমরা মধুপুরবাসীকে জানাতে চাই মাদক'কে না বলুন এবং চাঁদাবাজি কে না বলুন। এবং যুবকদের সাথে নিয়ে স্বপ্নের মধুপুর গড়ার আশাবাদ ব্যক্ত করেন। টাঙ্গাইল জেলা যুব বিভাগের সেক্রেটারি মো. সুরুজ্জামান যুবকদের ম্যারাথন থেকে মাদক বিরোধী শপথ নেওয়ার আহবান জানান এবং যে কোন মূল্য যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে ফেরানোর আশাবাদ ব্যক্ত করেন। ম্যারাথন পূর্ব আলোচনায় জামায়াতে ইসলামী মধুপুর পৌর শাখার সভাপতি ইকবাল হুসাইন আল্লাহর বিধান অনুযায়ী যুবকদের পথ চলার পরামর্শ দেন। তিনি বলেন, যুবকদের বিপথ থেকে ফেরানোর একমাত্র পথ আল্লাহর বিধান। জামায়াতে ইসলামী মধুপুর উপজেলা শাখার সেক্রেটারি রিজওয়ানউল্লাহ খান ম্যারাথনের মাধ্যমে মধুপুর কে আমরা উদ্দীপ্ত করার আহবান জানান। ম্যারাথনে অংশ নেওয়া যুবকরা জানান, সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে ম্যারাথন বহুল প্রচলিত। যুব দিবস উপলক্ষে মধুপুরে আয়োজিত যুব ম্যারাথন একটি মডেল হিসেবে রয়ে যাবে। এ ম্যারাথন মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে শক্ত একটি প্রতিবাদ হিসেবে বিবেচিত হবে। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের বিভিন্ন নেতৃবৃন্দ ও কর্মী- সমর্থক। এছাড়া উপজেলা শিবির সভাপতি- সেক্রেটারিসহ সাথী- কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সেই সাথে সচেতন মহল ম্যারাথনে অংশগ্রহণ করেন।