Portal Logo
বুধবার
১৯ আগস্ট, ২০২৬

গোপালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মো. সেলিম হোসেন, গোপালপুর: যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলের গোপালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১৯ আগষ্ট) বিকেলে উপজেলা ও শহর শাখা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে উপজেলা আহবায়ক জাকির হোসেন প্রিন্সের নেতৃত্বে  বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক আলোচনা সভায় শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খ. হেলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম রুবেল ও সম্পাদক কাজী লিয়াকত, সহ সভাপতি আমিনুল ইসলাম ও খোরশেদুজ্জামান মন্টু, শহর বিএনপি সভাপতি খালিদ হাসান উথান , উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, সদস্য সচিব বদিউজ্জামান রানা, শহর আহবায়ক আব্দুল্লাহ আল মামুন ও শহর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামছুল হক, জিয়া মঞ্চের উপজেলা সদস্য সচিব মিল্টন প্রমূখ। উপজেলার বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে ১৯৮০ সালের ১৯ আগস্ট এ সংগঠন প্রতিষ্ঠা করেন।

মূল পৃষ্ঠায় যান