লাউফুলা হাটের জায়গা থেকে অবৈধ দোকান উচ্ছেদ
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের লাউফুলা হাটের সরকারি/হাটবাজারের জমি অবৈধভাবে দখল করে নির্মাণ করা দোকানঘর উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে লাউফুলা হাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হাটবাজারের জমির ওপর অবৈধভাবে নির্মিত দোকানঘর ও স্থাপনা অপসারণ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন মধুপুর উপজেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন। অভিযান চলাকালে আলোকদিয়া ফাঁড়ির পুলিশ সদস্যরা সার্বিকভাবে সহযোগিতা করেন।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, হাটবাজারের সরকারি জমি অবৈধ দখলমুক্ত রাখতে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। হাটের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান থাকবে বলেও জানানো হয়েছে।