শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফেরা হলো না মধুপুরের ছাত্রদল নেতা মিজানুরের
স্টাফ রিপোর্টার:: শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান প্রামাণিক (২২) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহত মিজানুর রহমান প্রামাণিক মধুপুর পৌর ছাত্রদলের সদস্য ছিলেন। তিনি মধুপুর পৌরসভার নয়াপাড়া এলাকার বাদশা প্রামাণিকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে উপজেলার কুড়ালিয়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে পৌরশহরের নিজ বাড়িতে ফিরছিলেন মিজানুর। পথে ইউএনওর বাসভবনের সামনের সড়কের একটি উঁচু অংশে (স্পিড ব্রেকার) ধাক্কা লেগে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন। এতে তার মাথার এক পাশে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।রোববার (১১ অক্টোবর) বেলা ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।মিজানুরের মৃত্যুতে মধুপুর উপজেলা ও পৌর ছাত্রদলসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়েছে।তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের সংসদ সদস্য এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। এ ছাড়া মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিনসহ উপজেলা ও পৌর ছাত্রদলের নেতারা শোক প্রকাশ করেছেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।