সোমবার, ২৪ আগস্ট ২০২৬
অভিযোগ অনুসন্ধান
Logo
আন্তর্জাতিক খেলাধূলা জাতীয় ত্রয়োদশ নির্বাচন মতামত/সম্পাদকীয় মধুপুর মিডিয়া রাজনীতি সারাদেশ সাহিত্য টিম লগইন
হোম অভিযোগ অনুসন্ধান আন্তর্জাতিক খেলাধূলা জাতীয় ত্রয়োদশ নির্বাচন মতামত/সম্পাদকীয় মধুপুর মিডিয়া রাজনীতি সারাদেশ সাহিত্য আমাদের টিম লগইন করুন
ব্রেকিং
  • মধুপুরে জমি আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন ও মানববন্ধন
  • লাউফুলা হাটের জায়গা থেকে অবৈধ দোকান উচ্ছেদ
  • গোপালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • মধুপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও আলোচনা সভা
  • খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা
  • ​স্বপ্ন জয়ের অদম্য সাহস: মধুপুরে তারুণ্যের সমারোহে যুব ম্যারাথন
  • জলছত্র হরিসভা মন্দিরে রাতের আঁধারে তালা ভেঙ্গে চুরি

সারাদেশ

মীরসরাইয়ে বিএনপি প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানের সঙ্গে উপজেলা প্রেস ক্লাবের মতবিনিময়

News Editor | 07 November, 2025, 09:53 AM | 252 বার পঠিত
মীরসরাইয়ে বিএনপি প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানের সঙ্গে উপজেলা প্রেস ক্লাবের মতবিনিময়
বাচ্ছু পাটোয়ারী কমল,মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ॥ ‎মীরসরাই উপজেলা প্রেস ক্লাবের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান। ‎শুক্রবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ‎উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি রাজিব মজুমদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নুরুল আমিন চেয়ারম্যান। ‎তিনি বলেন, “চুরি, ডাকাতিসহ আইনশৃঙ্খলার অবনতি উত্তোরণ ঘটাতে হলে দ্রুত নির্বাচন দিতে হবে। ইকোনমিক জোনসহ অর্থনৈতিক উন্নয়নে মীরসরাইকে বিশ্ববাসী আলাদাভাবে চিনবে। তাই মীরসরাই আসনটি জাতীয়ভাবে গুরুত্ব বহন করে।” ‎ তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে মসজিদ ভিত্তিক বিচার ব্যবস্থা গ্রহণ করবো। প্রতিটি ইউনিয়নে শুক্রবার জুমার নামাজ আদায় করে এলাকার সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ইউনিয়নের বিভিন্ন সমস্যা সম্ভাবনা নিয়ে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করবো। ‎এছাড়া, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এআই প্রযুক্তির অপব্যবহার যাতে না হয় সে বিষয়ে সাংবাদিকদের দৃষ্টি রাখতে এবং সুন্দর মিরসরাই গঠনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। ‎ ‎সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, মীরসরাই উপজেলা জাসাসের সভাপতি মেশকাত হোসেন চৌধুরী, মীরসরাই পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর, সাবেক সদস্য সচিব জাহিদ হোসাইন, মীরসরাই পৌরসভা যুবদলের সাবেক আহ্বায়ক কামরুল হাসান প্রমুখ।
 
সংবাদটি শেয়ার করুন

প্রিন্ট ই-পেপার ফটোকার্ড

আরও সংবাদ

গোপালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গোপালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে গোপালপুরে জামায়াতের মানববন্ধন

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে গোপালপুরে জামায়াতের মানববন্ধন

নির্মাণশ্রমিক বেলাল হত্যার প্রতিবাদে গোপালপুরে মানববন্ধন

নির্মাণশ্রমিক বেলাল হত্যার প্রতিবাদে গোপালপুরে মানববন্ধন

আপনার মতামত দিন

পাঠকের মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য করা হয়নি।

Logo

মধুপুর অফিস: শহীদ স্মৃতি রোড(জোড়া ব্রিজ সংলগ্ন) মধুপুর, টাঙ্গাইল। ফোন: ০৯৬৯৭১৩৮২১১, ঢাকা অফিস: ২ নং শহীদ তাজউদ্দীন আহমেদ স্মরণী, মগবাজার, ঢাকা-১২১৭।

গুরুত্বপূর্ণ লিংক

  • সম্পাদকীয় নীতি
  • সম্পাদকীয় নীতি (Social Media)
  • গোপনীয়তা নীতি
  • লগইন

যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক: আব্দুল হামিদ,
নির্বাহী সম্পাদক: আব্দুর রাজ্জাক তালুকদার, বার্তা সম্পাদক: সাইফুল ইসলাম
©২০১৬-২০২৬ মধুপুর বার্তা২৪ . সর্বস্বত্ত সংরক্ষিত.
যোগাযোগ: ০১৭১৮১৮৭৫০৮
© 2026 সর্বস্বত্ব সংরক্ষিত | ডিজাইন ও ডেভেলপমেন্ট: বিডিসফট.ক্লিক